মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে বাঁধন কুন্ডু (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার ধুপুড়িয়া কুন্ডু পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বাঁধন ওই এলাকার কাপড় ব্যবসায়ী বিশ্বজিতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত মিজানুর রহমান কাবুলের পুকুরে পড়ে যায় বাঁধন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সূচি মণ্ডল জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাত্র পাঁচ বছর বয়সী শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাবা-মায়ের বুক খালি করে ছোট্ট বাঁধনের চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

স্বপনের হ্যাটট্রিকে কোটচাঁদপুরের দাপুটে জয়

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের টমাস নিহত, আহত ৩

চৌগাছা ওসির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষকের বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ : ওসির পাল্টা বক্তব্য

খুলনায় ১০ কেজির বেশি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ৪২ জন

আগরতলা স্থলবন্দরে নানক-মায়াসহ আওয়ামী লীগের নেতারা : বিকেলে স্থলবন্দর পরিদর্শন

মায়ের ওপর অভিমান করে সিলেটের পথে কালীগঞ্জের দুই স্কুলছাত্রী : ১২ ঘণ্টার মধ্যে ভৈরব থেকে উদ্ধার করলো ...

বেনাপোল সীমান্তে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে ময়মনসিংহ থেকে অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *