ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের টমাস নিহত, আহত ৩

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের টমাস নিহত, আহত ৩

স্ফুলিঙ্গ ডেস্ক

তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল প্রস্তুত করার সময় আকস্মিক বিস্ফোরণে টমাস আলী নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে শিবগঞ্জের পারচৌকা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

নিহত টমাস আলী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করতেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের পর আহত অবস্থায় তাঁরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে বিকেলে পুলিশ পারচৌকা এলাকার ঘটনাস্থলে পৌঁছে টমাস আলীর মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্বপনের হ্যাটট্রিকে কোটচাঁদপুরের দাপুটে জয়

চৌগাছা ওসির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষকের বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ : ওসির পাল্টা বক্তব্য

খুলনায় ১০ কেজির বেশি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ৪২ জন

আগরতলা স্থলবন্দরে নানক-মায়াসহ আওয়ামী লীগের নেতারা : বিকেলে স্থলবন্দর পরিদর্শন

মায়ের ওপর অভিমান করে সিলেটের পথে কালীগঞ্জের দুই স্কুলছাত্রী : ১২ ঘণ্টার মধ্যে ভৈরব থেকে উদ্ধার করলো ...

বেনাপোল সীমান্তে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে ময়মনসিংহ থেকে অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

মণিরামপুরে চায়ের দোকানে বসে থাকা বিএনপি নেতার উপর বোমা হামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *