আগরতলা স্থলবন্দরে নানক-মায়াসহ আওয়ামী লীগের নেতারা : বিকেলে স্থলবন্দর পরিদর্শন

আগরতলা স্থলবন্দরে নানক-মায়াসহ আওয়ামী লীগের নেতারা : বিকেলে স্থলবন্দর পরিদর্শন

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে তাঁরা আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করেন। বিকেলে তাঁদের আগরতলা স্থলবন্দর এলাকা ঘুরে দেখার কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা যায়, এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক। তাঁর সঙ্গে দলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমসহ আরও সাত থেকে আটজন নেতা রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার যে কয়টি স্থলপথ নিয়ে আলোচনা চলছে, তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও ত্রিপুরার আগরতলা স্থলবন্দরকে অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এরই মধ্যে আওয়ামী লীগ নেতাদের এই সফর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, সীমান্তের ওপারে আগরতলা স্থলবন্দর পরিদর্শনের খবর ছড়িয়ে পড়ার পরপরই এপারে তৎপর হয়ে উঠেছে স্থানীয় বিএনপি। দলটির নেতাকর্মীরা আজ বিকেলে আখাউড়া স্থলবন্দর অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্বপনের হ্যাটট্রিকে কোটচাঁদপুরের দাপুটে জয়

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের টমাস নিহত, আহত ৩

চৌগাছা ওসির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষকের বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ : ওসির পাল্টা বক্তব্য

খুলনায় ১০ কেজির বেশি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ৪২ জন

মায়ের ওপর অভিমান করে সিলেটের পথে কালীগঞ্জের দুই স্কুলছাত্রী : ১২ ঘণ্টার মধ্যে ভৈরব থেকে উদ্ধার করলো ...

বেনাপোল সীমান্তে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে ময়মনসিংহ থেকে অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

মণিরামপুরে চায়ের দোকানে বসে থাকা বিএনপি নেতার উপর বোমা হামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *