স্ফুলিঙ্গ ডেক্স :
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের ওই কার্যালয় থেকেই তাঁকে হেফাজতে নেয়।
গ্রেপ্তার হওয়া মো. আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর স্থায়ী নিবাস গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে তাঁকে এসআরবিতে বদলি করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্য ও আচরণে মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার আলামত ও ইঙ্গিত পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছবি সংগৃহীত।

