আবারও কোটচাঁদপুর জামায়াতের আমীর আজিজুর রহমান মাস্টার

আবারও কোটচাঁদপুর জামায়াতের আমীর আজিজুর রহমান মাস্টার

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক (কোটচাঁদপুর, ঝিনাইদহ) 

তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭–২০২৮ সেশনের আমীর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক মো. আজিজুর রহমান মাস্টার। এর আগে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ১০ বছর তিনি উপজেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা, নানা চ্যালেঞ্জ ও সাংগঠনিক সংকটের সময় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নিয়ে তাঁর পুনর্নির্বাচন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন আজিজুর রহমান মাস্টার। তাঁর দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞাকে নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ করে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে সংগঠনের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁর নেতৃত্বের অন্যতম আলোচিত অধ্যায় হিসেবে বিবেচিত। ওই সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে তাঁর ভূমিকার কথা স্মরণ করছেন দলীয় নেতাকর্মীরা।

তাঁর পুনর্নির্বাচনের খবরে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, কোটচাঁদপুর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও পৌর দায়িত্বশীলা মোছা. নাজমা খাতুন, থানা মহিলা সেক্রেটারি শিরিনা খাতুন, জেলা শুরা সদস্য ও মেয়র প্রার্থী অধ্যাপক শরিফুল ইসলাম, জেলা শুরা সদস্য মো. মশিয়ার রহমান এবং জননেতা মো. মুয়াবিয়া হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া কোটচাঁদপুরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে কলাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যশোর বিজিবির নন্দিত তৎপরতা : আড়াই মাসে প্রায় ৯০ কোটি ৭০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতিকে লক্ষ্য করে বোমা হামলা

মধ্যরাতে শার্শায় পাটের গুদামে আগুন পুড়ে ছাই ১০ লাখ টাকার পাট

খাতা মূল্যায়নে অবহেলা : যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলো ৬২৮ জন

যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত : দেশে ৪ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

বিস্ফোরক মামলায় খোলাডাঙ্গার সমালোচিত নেতা রড বাচ্চু গ্রেপ্তার

যশোরের ঘুরুলিয়া থেকে ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *