স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, চাদর ও কসমেটিক্সসহ বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (২৫ নভেম্বর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি টহলদল এ অভিযান পরিচালনা করে।
আটককৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩৯টি ভারতীয় শাড়ি, ২৪টি কম্বল, ১৬টি চাদর, ১ কেজি জিরা, ১৪ প্যাকেট ফুসকা, ২ কেজি কিসমিস, ২৪২টি চকলেট, ৬১টি খাদ্য সামগ্রী এবং ৪৬৯টি কসমেটিক্স সামগ্রী। সীমান্তপথে অবৈধভাবে এসব পণ্য আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন
