চুয়াডাঙ্গায় মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গিকার : পুলিশ সুপারের কড়া বার্তা

চুয়াডাঙ্গায় মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গিকার : পুলিশ সুপারের কড়া বার্তা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানাধীন জয়রামপুরে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জয়রামপুর চায়ের দোকান মোড়ে ‘জয়রামপুর যুব সমাজ মাদক নির্মূল কমিটি’র উদ্যোগে এ সমাবেশ আয়োজিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান।

অনুষ্ঠানের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল ১ জন মাদক কারবারির স্বেচ্ছায় আত্মসমর্পণ। তিনি ভবিষ্যতে সব ধরনের মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থেকে সৎ ও স্বাভাবিক জীবনযাপনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে প্রধান অতিথিসহ উপস্থিত সুধীজন তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মাদকমুক্ত সুস্থ জীবনযাপন ও সামাজিক কল্যাণে নিবেদিত থাকার জন্য শপথ পাঠ করানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল হাসান তনু, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার নায়েবে আমীর মাওলানা মোঃ আজিজুর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মেজবাহ্ উদ্দিন এবং ৬ নম্বর হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ নিজাম উদ্দিন।

জয়রামপুর যুব সমাজ মাদক নির্মূল কমিটির প্রতিনিধি জনাব মোঃ গোলাম সরোয়ার ছোটন ও জনাব মোঃ ফারুক হোসাইন (বাবু)-এর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক কেবল একটি নির্দিষ্ট ব্যক্তির জীবনকেই পঙ্গু করে না, বরং একটি পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিত্তিকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে এককভাবে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনগত পদক্ষেপই যথেষ্ট নয়; এর জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজপতি, জনপ্রতিনিধি ও তরুণ প্রজন্মকে একযোগে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চুয়াডাঙ্গা জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে কঠোর অভিযানের পাশাপাশি সচেতনতামূলক এমন উদ্যোগ অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

সমাবেশের অন্যান্য বক্তারা তরুণ ও যুবসমাজকে মাদকের মারণ ছোবল থেকে রক্ষা করতে পাড়ায় পাড়ায় সামাজিক বলয় গড়ে তোলা এবং অপরাধীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান।

পরিশেষে “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন” এই মূলমন্ত্রকে সামনে রেখে উপস্থিত সকলেই ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জীবননগরে ৪৫৩ বোতল নিষিদ্ধ সিরাপসহ চিহ্নিত মাদক কারবারি দেলু গ্রেফতার

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশ সুপারের জরুরি মতবিনিময় সভা

দর্শনায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তিতে কেক কাটলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় ডিএনসির দিনব্যাপী সাঁড়াশি অভিযান : ২ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গায় কওমি মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ‘বড় হুজুর’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সৌহার্দ্য ও সচেতনতার বার্তা ছড়িয়ে জীবননগরে পুলিশ-সাংবাদিক ফুটবল ম্যাচ : ১-১ গোলে সমতা

চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা : কঠোর বার্তা পুলিশ সুপারের

দর্শনায় পুলিশের উদ্যোগে সচেতনতার জোয়ার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *