চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা : কঠোর বার্তা পুলিশ সুপারের

চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা : কঠোর বার্তা পুলিশ সুপারের

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বিগত আগস্ট মাসের সার্বিক অপরাধ চিত্র পর্যালোচনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় আগস্ট মাসে জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধের চিত্র বিশদভাবে পর্যালোচনা করা হয়। এ সময় মুলতুবি মামলার দ্রুত নিষ্পত্তি ও তদন্তের গতি বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, অপরাধীদের অবস্থান চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধসহ সার্বিক অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোকপাত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, সঠিক তদন্ত ও অপরাধ দমনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না। দায়িত্বে শিথিলতা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পূর্ণ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি সকল স্তরের পুলিশ সদস্যদের নির্দেশ দেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মো: সোয়েব আহমেদ ও হিমন বিশ্বাসসহ সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *