নিউটাউনে ১৬০০ পিস ইয়াবাসহ লিজা গ্রেফতার

নিউটাউনে ১৬০০ পিস ইয়াবাসহ লিজা গ্রেফতার

খুলনা প্রতিনিধি:

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশ এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লবণচরা থানা এলাকার খুলনা-ঢাকা মহাসড়ক সংলগ্ন জব্বার সড়কের বিপরীত পাশে নিউটাউন আবাসিক এলাকার সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে এলিজা ওরফে লিজা (২০) নামের এক তরুণীকে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১,৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত এলিজা ওরফে লিজা পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার ছোট জুসখোলা গ্রামের ছলেমান শেখ ও মোসাঃ রাবেয়া বেগম দম্পতির মেয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লবণচরা থানা পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবাসহ হাতেনাতে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে কেএমপির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *