খাতা মূল্যায়নে অবহেলা : যশোর  শিক্ষা বোর্ডে এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলো ৬২৮ জন

খাতা মূল্যায়নে অবহেলা : যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলো ৬২৮ জন

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হওয়ার পর অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছেন ৬২৮ জন শিক্ষার্থী। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন ৫১৫ জন। সব মিলিয়ে পুনর্নিরীক্ষায় ১ হাজার ৯০৯ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।  সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে বোর্ড কর্তৃপক্ষ এই ফল প্রকাশ করে।

বোর্ড সূত্রে জানা যায়, খাতা মূল্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষকদের গাফিলতির কারণেই এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফলাফলে রদবদল ঘটেছে। দায়িত্বে অবহেলার বিষয়টি নিশ্চিত হলে জড়িত পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বোর্ড প্রশাসন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছরের এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার পর ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। সেসব উত্তরপত্র নতুন করে যাচাই-বাছাই করে মোট ৪ হাজার ৮১০টি নম্বরে পরিবর্তন আনা হয়েছে, যার ফলে ১ হাজার ৯০৯ জনের ফল পরিবর্তিত হয়।

ফেল থেকে পাস করা ৬২৮ জনের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া উত্তীর্ণদের মধ্যে একজন ‘এ’ গ্রেড, দুজন ‘এ-মাইনাস’, ১৮৩ জন ‘বি’ গ্রেড, ৭১ জন ‘সি’ গ্রেড এবং ৩৭০ জন ‘ডি’ গ্রেড পেয়েছেন।

অন্যদিকে, আগের গ্রেড থেকে উন্নীত হয়ে নতুন জিপিএ-৫ পাওয়া ৫১৫ জনের মধ্যে ‘এ’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫০৭ জন, ‘এ-মাইনাস’ থেকে ছয়জন এবং ‘বি’ গ্রেড থেকে একজন।

অন্যান্য গ্রেড পরিবর্তনের পরিসংখ্যান বলছে, ‘ডি’ থেকে ‘সি’ গ্রেডে উন্নীত হয়েছেন ৫১ জন, ‘সি’ থেকে ‘বি’ পেয়েছেন ১২৪ জন এবং ‘সি’ থেকে ‘এ’ পেয়েছেন একজন। এ ছাড়া ‘বি’ থেকে ‘এ-মাইনাস’ হয়েছেন ২৪৫ জন, ‘বি’ থেকে ‘এ’ পেয়েছেন তিনজন এবং ‘বি’ থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন। পাশাপাশি ‘এ-মাইনাস’ থেকে ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছেন ৩৪৩ জন এবং ‘এ-মাইনাস’ থেকে জিপিএ-৫ পেয়েছেন ছয়জন শিক্ষার্থী।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, উত্তরপত্র মূল্যায়নের সময় কিছু শিক্ষকের গাফিলতি পরিলক্ষিত হয়েছে এবং অনেক খাতা সঠিকভাবে যাচাই করা হয়নি। মূলত সে কারণেই বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন করতে হয়েছে। যেসব পরীক্ষকের বিরুদ্ধে মূল্যায়নে গাফিলতির প্রমাণ মিলবে, ভবিষ্যতে তাঁদের আর খাতা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হবে না এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্বপনের হ্যাটট্রিকে কোটচাঁদপুরের দাপুটে জয়

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের টমাস নিহত, আহত ৩

চৌগাছা ওসির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষকের বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ : ওসির পাল্টা বক্তব্য

খুলনায় ১০ কেজির বেশি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ৪২ জন

আগরতলা স্থলবন্দরে নানক-মায়াসহ আওয়ামী লীগের নেতারা : বিকেলে স্থলবন্দর পরিদর্শন

মায়ের ওপর অভিমান করে সিলেটের পথে কালীগঞ্জের দুই স্কুলছাত্রী : ১২ ঘণ্টার মধ্যে ভৈরব থেকে উদ্ধার করলো ...

বেনাপোল সীমান্তে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে ময়মনসিংহ থেকে অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *