স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৩ নভেম্বর ২০২৬
যশোরের শার্শা উপজেলার নিজামপুর বাজারে একটি পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে আব্দুস সবুর (৬০) নামের এক পাট ব্যবসায়ীর তিনতলা ভবনের নিচতলায় এই আগুনের ঘটনা ঘটে।
প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে এবং শার্শা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় গোডাউনে মজুত থাকা পাট পুড়ে ব্যবসায়ী আব্দুস সবুরের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি।
আরো পড়ুন

