১৫ কেজি গাঁজা উদ্ধার : সালমা ও তানিয়াসহ ৪ কারবারি গ্রেপ্তার

১৫ কেজি গাঁজা উদ্ধার : সালমা ও তানিয়াসহ ৪ কারবারি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঝটিকা অভিযানে যাত্রীবাহী লেগুনা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই নারীসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভৈরব থানাধীন ভৈরব বাসস্ট্যান্ড এলাকাস্থ দুর্জয় মোড়ের পূর্ব পাশে ‘এস এ পরিবহন পার্শেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস’-এর সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— কুমিল্লার কোতোয়ালি থানার বসন্তপুর এলাকার ভাড়াটিয়া (স্থায়ী নেত্রকোনার আটপাড়া থানার লক্ষ্মীপুর মাইঝপাড়ার) মো. সাইদুল ইসলাম (৪০), কুমিল্লার কোতোয়ালি থানার বসন্তপুর গ্রামের সালমা আক্তার ওরফে হোসনে আরা (৪৫), রেসকোর্স ২ নম্বর গলির মো. সেলিম হোসেন চৌধুরী (২৭) এবং সালমা আক্তারের মেয়ে তানিয়া আক্তার (২৪)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব সার্কেলের একটি চৌকস দল বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে অবস্থান নেয়। এ সময় স্থানীয় একটি পারাপার লেগুনা (ঢাকা মেট্রো-ছ-১১-০৩৯২) থামিয়ে তল্লাশি চালানো হয়। লেগুনার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পাচারে জড়িত থাকা চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, উদ্ধারকৃত ১৫ কেজি গাঁজাসহ আসামিদের বিরুদ্ধে পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *