৬ কেজি গাঁজাসহ ফাতেমা খাতুন নামের এক নারী গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ লাইনস পুলিশের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। গত ০৭ অক্টোবর ২০২৬ তারিখে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কিশোরগঞ্জ মডেল থানাধীন বিন্নাটি বাজার এলাকাস্থ ঈসা খাঁ ট্রান্সপোর্ট অফিসের পশ্চিম পাশের রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ফাতেমা খাতুন (৪৫) নামের এক নারীকে আটক করা হয়। তার স্বামীর নাম মৃত শামসুল ইসলাম চৌধুরী, পিতা মহিবুল্লাহ এবং মাতা আছিয়া খাতুন। তার স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সুন্দরপুর গ্রামের শাটিয়াজুরী পোস্ট অফিস এলাকা বলে জানা গেছে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ৬ (ছয়) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা রুজু করার পর আসামিকে থানায় সোপর্দ করা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক দমনে জেলা প্রশাসনের এই টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *