বেনাপোল আইসিপি ও বিওপি থেকে ৭.৬৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

বেনাপোল আইসিপি ও বিওপি থেকে ৭.৬৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য পাচারের চেষ্টাকালে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কসমেটিক্স, শাড়ি ও বিদেশি মদসহ সাড়ে সাত লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) চৌকস টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্ত ও চেকপোস্ট এলাকায় বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়। অভিযানকালে সীমান্ত অতিক্রম করে আনা ২ বোতল বিদেশি মদ, ৬১টি ভারতীয় শাড়ি, ১টি থ্রি-পিস, ৭টি কম্বল, ১ কেজি জিরা, ২ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস এবং ৩১৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত এসব মাদক ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৬৫ হাজার ৫০০ (সাত লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশত) টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানানো হয়, সীমান্ত এলাকায় যেকোনো ধরণের মাদকদ্রব্য, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *