স্ফুলিঙ্গ ডেক্স :
কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর এক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ মোসাঃ মালা আক্তার (৫৬) নামে এক নারী মাদককারবারিকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম দিকে দক্ষিণ পাশের টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি মোসাঃ মালা আক্তার ময়মনসিংহের নান্দাইল থানার নান্দাইল চৌরাস্তা (বাসাতি ০৮ নম্বর হোল্ডিং) এলাকার বাসিন্দা এবং মোঃ আবুল কাশেমের স্ত্রী।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় (কিশোরগঞ্জ)-এর ভৈরব সার্কেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়। এ সময় ওই নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ ০৪ (চার) কেজি মাদকজাতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মাদকের উৎস ও সিন্ডিকেটের বাকিদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি। ছবি সংগৃহীত।

