স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের কোতোয়ালি মডেল থানাধীন ষষ্ঠীতলা মুজিব সড়ক রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বিজ্ঞাপন
গতকাল রোববার (১৬ আগস্ট ২০২৬) রাতে এই বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— আসাদুজ্জামান ওরফে রনি (৩৮) ও রুবেল হোসেন ওরফে রিবন মাহামুদ রুবেল (৪০)। অভিযানকালে আসাদুজ্জামানের কাছ থেকে ৪০ পিস এবং রুবেলের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ছবি সংগৃহীত।
আরো পড়ুন

