রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার রাজারহাট চামড়ার হাট এলাকায় ২০ হাজার টাকা চাঁদা দাবির প্রতিবাদ করায় ইমন (২২) নামের এক তরুণ মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুরে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় ইমন বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যবসায়ী ইমন যশোর শহরের রামনগর এলাকার রেজাউল ইসলামের ছেলে। রাজারহাট বাজার এলাকায় তাঁর নিজস্ব একটি মোবাইল ফোনের দোকান রয়েছে।

অভিযোগের বিবরণ সূত্রে জানা যায়, রাজারহাটে দোকান পরিচালনা করার সুবাদে ইমনের কাছে স্থানীয় প্রভাবশালী চক্র ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদার অংশ হিসেবে তিনি ইতিপূর্বে ৩ হাজার ৫০০ টাকা প্রদান করেন। পরবর্তীতে এই চাঁদা দেওয়া ও এসংক্রান্ত বিষয় নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত আজিজ (৩২) ও জাকির (৫৫) নামের দুই ব্যক্তি সংঘবদ্ধ হয়ে ইমনের ওপর চড়াও হন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাঁরা ইমনের বুকে ও নিতম্বে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

রক্তাক্ত ও জখম অবস্থায় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং তাঁকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ খবর পেয়ে বিষয়টি তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করছে।  ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *