সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শুধুমাত্র কোনো সংগঠনের কর্মী বা সদস্য পদ লাভ করলেই জান্নাত নিশ্চিত হয়ে যায় না; বরং নিয়মিত সৎ কাজের মাধ্যমেই জান্নাতের টিকিট অর্জন করতে হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দীর্ঘকাল যাবৎ অব্যাহত চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অর্থনৈতিক লুটপাটের কারণে দেশ প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। একটি স্বাধীন বাংলাদেশে সাধারণ জনগণ ও ব্যবসায়ী সমাজকে জিম্মি করে যারা চাঁদাবাজি চালায়, তাদের কোনো স্থান হতে পারে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিগ্রির সার্টিফিকেটের সঙ্গে কর্মদক্ষতার তুলনা করে তিনি আরও বলেন, কেবল সার্টিফিকেট থাকলেই যেমন যোগ্যতা ছাড়া চাকরি মেলে না, ঠিক তেমনই কোনো ইসলামী সংগঠনের সদস্য পদ পেলেই জান্নাত নিশ্চিত ধরা ভুল। ভালো কাজ ও সঠিক দায়িত্ব পালনের মাধ্যমেই সেই জান্নাত অর্জন করতে হবে।

যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় উক্ত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, শিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক ডা. জাহেদ আহম্মেদ এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *