‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাজসেবা কার্যালয় চত্বরে এসে শেষ হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন এবং প্রেসক্লাব যশোরের সম্মানিত সভাপতি জাহিদ হাসান টুকুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাঁদের উপযুক্ত কারিগরি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তাঁরা কখনোই সমাজের বোঝা হয়ে থাকবেন না, বরং দেশের দক্ষ সম্পদে রূপান্তর লাভ করবেন। সাদাছড়ি কেবল চলাচলের একটি সাধারণ লাঠি নয়, এটি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের আত্মমর্যাদা, স্বাধীনতা ও অসীম সম্ভাবনার প্রতীক বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের অন্যান্য বক্তারাও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের অধিকার রক্ষা, শিক্ষা, কর্মসংস্থান এবং সমাজে তাঁদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *