শার্শায় সাবেক ছাত্রলীগ নেতা আবু রায়হান গ্রেফতার

শার্শায় সাবেক ছাত্রলীগ নেতা আবু রায়হান গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. আবু রায়হান সোহাগকে (৩৬) গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।

আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) শার্শা উপজেলার উলাশী দক্ষিণপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু রায়হান সোহাগ শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি উলাশী গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকারের নেতৃত্বে এসআই চিরঞ্জিৎ মণ্ডলসহ পুলিশের একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আবু রায়হান সোহাগকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার বিকেলেই কড়া পুলিশ প্রহরায় তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *