কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নবচিত্রের কোটচাঁদপুর প্রতিনিধি বিএম ওয়াদুদের মাতা সালেহা খাতুন (১০০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই শতবর্ষী নারী। মরহুমা সালেহা খাতুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের যদুনাথপুর গ্রামের প্রখ্যাত বিশিষ্ট সমাজসেবক মরহুম মালেক বিশ্বাসের সহধর্মিণী ছিলেন।

মৃত্যুকালে তিনি ছয় ছেলে, তিন মেয়ে, অসংখ্য নাতি-নাতনি, স্বজন ও অজস্র গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রয়াণের খবরে পুরো পরিবার, স্বজন ও স্থানীয় সুশীল সমাজের মধ্যে গভীর শোক ও বেদনার ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রত্নগর্ভা ও প্রবীণ এই ব্যক্তিত্ব সালেহা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, কোটচাঁদপুর মডেল প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যাবৃন্দ সহ ঝিনাইদহ ও কোটচাঁদপুরের কর্মরত স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত ও পরকালীন জান্নাত কামনা করেন এবং তাঁর পরিবারবর্গকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করতে পরম করুণাময় আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানান।

পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে, মরহুমার প্রথম ও শেষ জানাজার নামাজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় তাঁর নিজ গ্রাম মহেশপুরের যদুনাথপুরে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হবে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *