যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের সিটি কলেজসংলগ্ন এলাকায় ছাত্রীদের উত্ত্যক্ত করা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ করায় ফয়সাল হাসান তদ্রব (২৩) নামে এক কলেজছাত্র ও ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর একটার দিকে সিটি কলেজের পাশের একটি গলিতে এই হামলার ঘটনা ঘটে।

আহত ফয়সাল হাসান যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই হামলার ঘটনায় অংকন (১৮) নামের একই এলাকার এক তরুণের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন কলেজের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করা এবং ক্যাম্পাসের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টির একটি বিষয় নিয়ে প্রতিবাদ করতে যান ফয়সাল। ওই সময় বখাটে তরুণ অংকনের সাথে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত অংকন ধারালো ছুরি দিয়ে ফয়সালের নিতম্বে সজোরে আঘাত করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে সাথে থাকা সহপাঠীরা দ্রুত তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এই হামলার সাথে সরাসরি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *