স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের অম্বিকা বসু লেন এলাকায় একটি গ্যারেজের নিচ থেকে মো. আশাদুদ জামান (৩২) নামের এক ব্যক্তির সুজুকি জিক্সার ব্র্যান্ডের একটি মোটরসাইকেল হারিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ১০:৩০ মিনিট থেকে ১১:৩০ মিনিটের মধ্যবর্তী সময়ে শহরের অম্বিকা বসু লেন এলাকার রাংগামাটি গ্যারেজের নিচে নিজের Suzuki Gixxer SF FT ABS মোটরসাইকেলটি পার্ক করে রাখেন আশাদুদ জামান। পরবর্তীতে নির্ধারিত কাজ শেষ করে এসে তিনি পার্কিং করা স্থানে বাইকটি আর খুঁজে পাননি।
ঘটনার পরপরই সম্ভাব্য সকল স্থানে ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তিনি বিষয়টি নিয়ে থানা পুলিশের শরণাপন্ন হন।
বিজ্ঞাপন
হারানো মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর, ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বরসহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য ও দলিলপত্র জিডিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার জানান, ভুক্তভোগীর আবেদনের ভিত্তিতে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং হারানো মোটরসাইকেলটি উদ্ধার ও জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনগত আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতীকী-ছবি সংগৃহীত।
