যশোর জেনারেল হাসপাতালে লাইনে দাঁড়িয়ে অসভ্যতা : ধরা পড়লো চৌগাছার সুজল

যশোর জেনারেল হাসপাতালে লাইনে দাঁড়িয়ে অসভ্যতা : ধরা পড়লো চৌগাছার সুজল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক পুরুষকে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুরে হাসপাতালের বহির্বিভাগের টিকিট ও চিকিৎসকের কক্ষের সামনের লাইনে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

আটককৃত ব্যক্তির নাম সুজল মজুমদার (৪৫)। তিনি যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সত্য মজুমদারের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগকারী নারী জানান, তিনি যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া এলাকার অধিবাসী এবং একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চর্মরোগের চিকিৎসার জন্য তিনি দুপুরে যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে আসেন। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় অভিযুক্ত সুজল মজুমদার পেছন দিক থেকে তাঁকে অনৈতিকভাবে যৌন হয়রানি করেন।

ঘটনা ঘটার সাথে সাথে ওই নারী প্রতিবাদ জানান এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি উপস্থিত লোকজনকে অবহিত করেন। পরবর্তীতে হাসপাতালে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত সুজল মজুমদারকে আটক করে নিজেদের হেফাজতে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, “অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিষয়টি গভীরভাবে তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *