যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে যুব সমাজ ও তরুণ প্রজন্মকে মরণনেশা থেকে রক্ষা করতে যশোরে ই-সিগারেট, ভেপ এবং নিকোটিন পাউচ অবিলম্বে নিষিদ্ধ করার জোরালো দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট একটি আনুষ্ঠানিক স্মারকলিপি পেশ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ তামাকবিরোধী জোটের সার্বিক পক্ষে ‘প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থা’ (পিযেএস) এবং ‘পোফ’ সংস্থার যৌথ উদ্যোগে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের পক্ষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মারকলিপিটি গ্রহণ করেন এনডিসি মো. তাওমীদ হাসান।

স্মারকলিপি প্রদানকালে তামাকবিরোধী কার্যক্রমে সক্রিয় সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থার সুযোগ্য পরিচালক কাজী মো. জামিউল ইসলাম ডাবলু এবং পোফ সংস্থার নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান উপস্থিত থেকে তামাকের নানা ক্ষতিকর দিক ও এর বিকল্প নেশা হিসেবে ই-সিগারেটের ভয়াবহতার বিষয়টি তুলে ধরেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংগঠক নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে তরুণ ও কিশোর সমাজ সচেতনতার অভাবে ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচের মতো নতুন ও আধুনিক মরণনেশায় আসক্ত হয়ে পড়ছে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। জনস্বাস্থ্য রক্ষার্থে এবং মাদকাসক্তি প্রতিরোধে বাজারে ও অনলাইনে এ ধরনের সমস্ত তামাকজাত বিকল্প পণ্যের অবাধ বিক্রি ও ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করার প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *