রাধিকা বাজারে ৬ কেজি গাঁজা জব্দ : দম্পতিসহ ৩ জন গ্রেপ্তার

রাধিকা বাজারে ৬ কেজি গাঁজা জব্দ : দম্পতিসহ ৩ জন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ নারী ও দম্পতিসহ ৩ জন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ‘ইমরান এন্টারপ্রাইজ’ দোকানের সামনের পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ১. মুসলিমা (৩২), স্বামী: শরিফ খাঁ (সাং- বরিশল দক্ষিণ পাড়া, ১নং ওয়ার্ড, বরিশল ইউপি, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া), ২. নয়ন মনি (২৪), স্বামী: বাবুল প্রকাশ বাবু (সাং- ঘাটিয়ারা পশ্চিমপাড়া, বাসুদেব ইউপি, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া) এবং ৩. শরিফ খাঁ (৩৭), পিতা: মন্দির খাঁ (সাং- বরিশল দক্ষিণ পাড়া, ১নং ওয়ার্ড, বরিশল ইউপি, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অবস্থান নিয়ে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৌশল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা বিশেষ কায়দায় রক্ষিত মোট ০৬ (ছয়) কেজি অবৈধ মাদকজাতীয় গাঁজা উদ্ধার ও আলামত হিসেবে জব্দ করা হয়।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) জনাব মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে আটককৃত ৩ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। মাদকের বিস্তার রোধে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *