হাইওয়ে থেকে ৩কেজি গাঁজাসহ রিয়াজ গ্রেপ্তার

হাইওয়ে থেকে ৩কেজি গাঁজাসহ রিয়াজ গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন রাধিকা বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ৩ (তিন) কেজি অবৈধ গাঁজাসহ মো. রিয়াজ আহমেদ (৩৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ।  ২২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল ০৮:২০ মিনিট থেকে ০৯:০০ ঘটিকার সময় এই অভিযান পরিচালিত হয় ।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রিয়াজ আহমেদ (৩৫). তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মায়ানগর গ্রামের মো. উমেদ আলী ও আছিয়া খাতুন দম্পতির ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন রাধিকা বাজারস্থ কুমিল্লা টু সিলেটগামী মহাসড়কের পশ্চিমে ইমরান ফার্নিচার হাউজের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান চালানো হয়।  এ সময় তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে ৩ (তিন) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *