স্ফুলিঙ্গ ডেক্স :
ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ বোতল এস্কাফ সিরাপসহ ঝর্ণা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পুনিআউট বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ অক্টোবর দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পুনিআউট বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য হিসেবে মোট ২৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই এক নারী আসামিকে আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামির নাম ঝর্ণা বেগম (৪০)। তিনি স্বামী রবিউল আওয়াল এবং মৃত আবু বকর সিদ্দিক ও মৃত জহুরা বেগম দম্পতির মেয়ে। তাঁর স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ০৮নং ওয়ার্ডের কাজীপাড়া দরগা মহল্লা এলাকায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল হাসনাত বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

