বিজয়নগরে ৪০০ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা শাহ আলম

বিজয়নগরে ৪০০ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা শাহ আলম

স্ফুলিঙ্গ ডেক্স :

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে ৭টার মধ্যে জেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর থানাধীন পত্তন ইউনিয়নের টানমণিপুর এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে টানমণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী পাকা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: শাহ আলম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: শাহ আলম বিজয়নগর থানার পত্তন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড লক্ষ্মীমুড়া (হাজীবাড়ী) গ্রামের আবুল খায়ের ও সুফিয়া বেগম দম্পতির ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক জনাব শাহাদত হোসেন বাদী হয়ে বিজয়নগর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকমুক্ত সমাজ গঠনে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *