স্ফুলিঙ্গ রিপোর্ট :
মাগুরা জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিকাশ, চলমান উন্নয়ন কর্মসূচি এবং সার্বিক অগ্রগতি ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
বিজ্ঞাপন
সভায় মাগুরা জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও প্রাণবন্ত করা, চলমান উন্নয়ন কাজগুলোর সময়মতো বাস্তবায়ন এবং স্থানীয় জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জোর দিয়ে বলেন, জেলার সর্বাঙ্গীন পরিচয় ও অগ্রগতি ধরে রাখতে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
উক্ত মতবিনিময় সভায় মাগুরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।


