মহম্মদপুরে মেসার্স সীমান্ত, নদী ও নাবা ব্রিকসকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড

মহম্মদপুরে মেসার্স সীমান্ত, নদী ও নাবা ব্রিকসকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড

জাকির হোসাইন তুষার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় মাগুরার মহম্মদপুর উপজেলায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করে পরিবেশ ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি পৃথক ইটভাটাকে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—উপজেলার মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস এবং মেসার্স নাবা ব্রিকস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের প্রশাসনিক পরিচালনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে প্রকাশ, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯)-এর ৪, ৫ ও ৬ ধারার বিভিন্ন বিধিনিষেধ ও শর্ত অমান্য করায় আইনটির ১৪, ১৫ ও ১৬ ধারা মোতাবেক সংশ্লিষ্ট ভাটাগুলোর মালিকদের বিরুদ্ধে এই অর্থদণ্ড আরোপ এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

পরিবেশ সুরক্ষায় আয়োজিত এই যৌথ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটালিয়ন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশ নেন। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় উপজেলাজুড়ে এ ধরনের আইন প্রয়োগকারী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে অভিযান পরিচালনকারী কর্তৃপক্ষ জানিয়েছে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

মহম্মদপুরে মধ্যরাতে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড : পুড়ে ছাই বসতঘর

শালিখায় বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

শালিখায় মাদকবিরোধী অভিযানে এএসআইকে ছুরিকাঘাত !

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *