ফতেপুর যুবলীগের সহসভাপতি ও ফন্টুর ব্যবসায়িক পার্টনার আলমগীর আটক

ফতেপুর যুবলীগের সহসভাপতি ও ফন্টুর ব্যবসায়িক পার্টনার আলমগীর আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যার পর যশোর শহর থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

পুলিশ জানিয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় রাজনীতি ও দলীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেছিলেন। একই সঙ্গে তিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব বিস্তার করে ফতেপুর এলাকাসহ আশপাশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের ওপর নানাভাবে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনে তাঁর সম্পৃক্ততা ছিল। এ ছাড়া তিনি যশোর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহীন চাকলাদারের রাজনৈতিক বলয়ে অতীতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করতেন বলে জানা গেছে। একই সঙ্গে স্থানীয় যুবলীগ নেতা ফন্টু চাকলাদারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যৌথ ব্যবসায়িক অংশীদারত্ব ছিল বলেও একাধিক সূত্রে খবর পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

অসহায় নারীর স্বপ্ন পূরণে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’

৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে অপশক্তি : ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ চত্বরে নেতৃবৃন্দের হুশিয়ারি

কোটচাঁদপুরে কিশোরদের বেপরোয়া বাইক চালনায় আতঙ্ক : অভিভাবক মহলে চরম উদ্বেগ

সিরু মিয়া কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে মরহুম সিরু মিয়ার স্মরণে বিশেষ আয়োজন

কালীগঞ্জ পুলিশের শুধু আশ্বাসই!

কালীগঞ্জে ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় পাঁচ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কালীগঞ্জে নিষিদ্ধ ও আমদানিকারকের তথ্যহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিবাহ পণ্ড : অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের গোপীনাথপুরের আলিফ ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা জরিমানা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *