প্রভাবশালীর বিরুদ্ধে মহিপুর থানা মামলা না নেওয়ায় অন্তঃসত্ত্বা যুবতীর ট্রাইব্যুনালে মামলা

প্রভাবশালীর বিরুদ্ধে মহিপুর থানা মামলা না নেওয়ায় অন্তঃসত্ত্বা যুবতীর ট্রাইব্যুনালে মামলা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া

তারিখ: ১৫ নভেম্বর ২০২৬

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের মাধ্যমে এক স্বামী পরিত্যক্তা যুবতীকে ৬ মাসের অন্তঃসত্ত্বা করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী লিমা বেগম (১৯) নামের এক নারী বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে নাসিম হাওলাদারকে (২১)। এ ছাড়া অভিযুক্তের বাবা শামীম হাওলাদার এবং তার চাচা বরগুনা জেলা তথ্য অফিসার মো. মনিরুজ্জামান বেল্লালকে মামলায় আসামি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে পুরো এলাকায় এখন নানা আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার আজিমপুর গ্রামের বাসিন্দা লিমা বেগমের স্বামী পরিত্যক্তা হওয়ার সুবাদে বিভিন্ন সময় তাঁর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে একই এলাকার নাসিম হাওলাদার। গত ৫ মে ২০২৬ তারিখে কুয়াকাটার পার্শ্ববর্তী লতাচাপলী ইউনিয়নের পূর্ব আজিমপুর এলাকায় বাদীর পিতার বসতঘরে একা পেয়ে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে নাসিম। পরবর্তী সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার এই অপকর্ম চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগীর দাবি, এই মেলামেশার একপর্যায়ে তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি নাসিমকে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত ও তার পরিবার কালক্ষেপণ শুরু করে এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও অভিযুক্তপক্ষ তা অমান্য করে। পরবর্তীতে গত ৩০ অক্টোবর ভুক্তভোগী নারী মহিপুর থানায় মামলা করতে গেলে থানা পুলিশ তাঁকে বিজ্ঞ ট্রাইব্যুনালে এজাহার দায়ের করার পরামর্শ দেয়। এরই প্রেক্ষিতে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় মামলাটি দায়ের করা হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, মামলার ২ নম্বর আসামি বরগুনা জেলা তথ্য অফিসার মনিরুজ্জামান বেল্লাল এবং ৩ নম্বর আসামি শামীম হাওলাদার পুরো ঘটনাটি জেনেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এমনকি প্রধান অভিযুক্ত নাসিমকে দ্রুত বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে ইতোমধ্যে পাসপোর্টের ব্যবস্থা করা হয়েছে এবং অন্য আসামিরা এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছেন। বর্তমানে নাসিমের ঔরসের সন্তান নিজের গর্ভে ধারণ করে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই নারী।

ভুক্তভোগীর বাবা আব্দুল কাদের জানান, স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও কোনো সুরাহা মেলেনি। উল্টো প্রভাবশালীদের মাধ্যমে তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং অভিযুক্তকে বিদেশে পাঠানোর ষড়যন্ত্র চলছে।

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নাসিমের চাচা ও বরগুনা জেলা তথ্য অফিসার মো. মনিরুজ্জামান বেল্লাল বলেন, “বিষয়টি নিয়ে দুই পরিবার বসে সমাধানের চেষ্টা করেছিল। কিন্তু মেয়ের পরিবার আমাদের কাছে জমিজমা লিখে দেওয়াসহ বিভিন্ন আর্থিক সুবিধার দাবি জানালে সেই শর্তে বনিবনা না হওয়ায় মামলা করা হয়েছে। তাছাড়া আমি চাকরির সুবাদে বরগুনায় থাকি, এই ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। অথচ আমাকে অযথা চাপ সৃষ্টির উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলার ২ নম্বর আসামি করা হয়েছে।”

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদারের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলে তিনি জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মিটিংয়ে ব্যস্ত থাকায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। সন্তানের পিতৃপরিচয় ও আইনি সুরক্ষার দাবিতে আদালতের শরণাপন্ন হওয়া এই ভুক্তভোগী নারী শেষ পর্যন্ত ন্যায়বিচার পান কি না, এখন সেটাই দেখার বিষয়। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার

কুয়াকাটায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে হোটেলকর্মীকে মারধর ও টাকা ছিনতাইয়...

কলাপাড়ায় ট্রান্সফরমার চুরির হিড়িক : চৌরাস্তা এলাকা থেকে ৯০ হাজার টাকার যন্ত্রাংশ উধাও

কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল সাধারণ সম্পাদক বহিষ্কার

কলাপাড়ায় ৪ লিটার চোলাই মদ ও ১৭ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

নাব্যতা সংকটে মরা খালে পরিণত ঐতিহ্যবাহী ধুলাসার খাল: হুমকির মুখে লাখো মানুষের জীবিকা

কলাপাড়ায় শিক্ষার নামে বাণিজ্য,অনুমোদনহীন ১০ বিদ্যালয়!

কলাপাড়ায় কোস্টগার্ডের জব্দ করা ট্রলিং বোট হাওয়া!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *