ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া

তারিখ: ১৫ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা এবং দলের সুনাম ক্ষুণ্ন করার সুস্পষ্ট অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন—উপজেলার বালিয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান এবং ধানখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিরাজ সরদার। এদের মধ্যে একজনের ইয়াবা সেবনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনীতিতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

আজ রোববার (১৫ নভেম্বর) কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা এবং সদস্যসচিব ঢালী রুহুল আমিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের আদেশ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ওই দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের মূলনীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাঁদের এমন কর্মকাণ্ডে সংগঠনের দীর্ঘদিনের অর্জিত সুনাম ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা সমুন্নত রাখার স্বার্থে তাঁদের দুজনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দের এমন তাৎক্ষণিক ও কঠোর সাংগঠনিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সচেতন মহল। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

প্রভাবশালীর বিরুদ্ধে মহিপুর থানা মামলা না নেওয়ায় অন্তঃসত্ত্বা যুবতীর ট্রাইব্যুনালে মামলা

কুয়াকাটায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে হোটেলকর্মীকে মারধর ও টাকা ছিনতাইয়...

কলাপাড়ায় ট্রান্সফরমার চুরির হিড়িক : চৌরাস্তা এলাকা থেকে ৯০ হাজার টাকার যন্ত্রাংশ উধাও

কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

ছাত্রদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল সাধারণ সম্পাদক বহিষ্কার

কলাপাড়ায় ৪ লিটার চোলাই মদ ও ১৭ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

নাব্যতা সংকটে মরা খালে পরিণত ঐতিহ্যবাহী ধুলাসার খাল: হুমকির মুখে লাখো মানুষের জীবিকা

কলাপাড়ায় শিক্ষার নামে বাণিজ্য,অনুমোদনহীন ১০ বিদ্যালয়!

কলাপাড়ায় কোস্টগার্ডের জব্দ করা ট্রলিং বোট হাওয়া!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *