নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) নড়াগাতী থানাধীন ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নের শরীফপুর গ্রামের বাদল রায়ের বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নড়াইল জেলার নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া চর কান্দিপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে এনামুল শেখ (২৬) এবং একই থানার বাঐসোনা গ্রামের মিরান মোল্লার ছেলে মো. রাফিন রহমান ওরফে জুই (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলীর সরাসরি তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক এবং এএসআই (নিঃ) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এনামুল শেখ ও মো. রাফিন রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের নিকট থেকে অবৈধ ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ছবি সংগৃহীত।
