নড়াইল প্রতিনিধি :
নড়াইল জেলার সদর থানাধীন বাঁশগ্রাম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তানভীর হোসেন শিকদার (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) নড়াইল সদর থানাধীন বাঁশগ্রাম ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামস্থ আক্কাস শেখের বসতবাড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ তানভীর হোসেন শিকদার নড়াইল সদর থানার মাছিমদিয়া গ্রামের মৃত গোলাম রব শিকদারের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আলাউদ্দিন-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ তোফায়েল হোসেন ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বালিয়াডাঙ্গা গ্রামে এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তানভীর শিকদারকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে ৫০ পিস লালচে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ছবি সংগৃহীত।
