নড়াইলে ৫০ বোতল ইসকাফসহ কালীগঞ্জের মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইলে ৫০ বোতল ইসকাফসহ কালীগঞ্জের মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ বোতল ইসকাফ (Eskuf) সিরাপসহ মো. ইমরান হোসেন (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) নড়াইল জেলার সদর থানাধীন সিমাখালী অন্তর্গত মালিবাগ সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বাদেডিহি গ্রামের মৃত মোহাম্মদ শফিউল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো. রাসেল সরোয়ারের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) অজয় কুমার কুন্ডু, এসআই (নিঃ) মো. আমিন উদ্দীন লিটন, এসআই (নিঃ) সাগর শিকদার ও এএসআই (নিঃ) রুহুল আমিনের সমন্বয়ে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইমরান হোসেনকে আটক করে তার হেফাজত থেকে অবৈধ ৫০ বোতল কফ সিরাপ সদৃশ মাদকদ্রব্য ‘ইসকাফ’ জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে জেলা পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *