ঢাকায় জাকজমকপূর্ণ আয়োজনে কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের  ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকায় জাকজমকপূর্ণ আয়োজনে কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  :

তারিখ: ৬ নভেম্বর ২০২৬

উৎসবমুখর ও আড়ম্বরপূর্ণ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরাম’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক বিশেষ আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ জাবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোয়েব মাহমুদের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবং অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তিনি ঢাকায় বসবাসরত কলাপাড়াবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক, সুদৃঢ় ঐক্য ও এলাকার সার্বিক উন্নয়নে এই ফোরামের অবদানের প্রশংসা করেন। একই সাথে তিনি আগামী দিনেও এলাকার স্বার্থ রক্ষায় এবং জাতীয়তাবাদী ভাবধারা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও শুভেচ্ছা জানান ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের অন্যতম উপদেষ্টা ও কলাপাড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. জাফরুজ্জামান খোকন হাওলাদার, উপদেষ্টা মো. মাহবুবুর রহমান, উপদেষ্টা আলহাজ্ব গাজী জহিরুল ইসলাম শাহীন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মো. আবদুর রব, বাংলাভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক বদরুল আলম নাবিল, বিশিষ্ট শিল্পপতি সাইফুল মুরতজা জাকির, ফোরামের উপদেষ্টা মো. জাকির হোসেন, কলাপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ, চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জুয়েল শিকদার।

এছাড়াও আলোচনা সভায় পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং ঢাকায় কর্মরত কলাপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তথ্যবহুল ও স্মরণীয় আলোচনা সভা শেষে ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। এর মাধ্যমে ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন : আল আমিনকে সভাপতি ও হারুনকে সাধারণ সম্পাদক ঘোষ...

টানা তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ঢল : সাগরকন্যার সৈকতে উৎসবের বাতাস

পটুয়াখালীতে নিখোঁজের ৪৮ ঘণ্টাপর ডোবা থেকে দশম শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার

"অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার": লালুয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা

মহিপুর বিএনপির সভাপতির আশির্বাদে শ্রমিক দল নেতার বিরুদ্ধে খাসজমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ!

কলাপাড়ায় পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

স্ফুলিঙ্গে সংবাদ প্রকাশে আপন ঠিকানা খুঁজে পেল হারিয়ে যাওয়া ঝিকরগাছার কুলসুম!

নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন

নেই অনুমোদন, তবুও জিওটিউব ক্ষতিগ্রস্ত করে বিজ্ঞাপনী সাইনবোর্ড সমুদ্র সৈকতে !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *