বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
তারিখ: ৬ নভেম্বর ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় বেকারি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক পেশাগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠিত এই নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ।
সমিতির সকল সাধারণ সদস্য ও ব্যবসায়ীদের প্রত্যক্ষ সম্মতিক্রমে এই কমিটি চূড়ান্ত করা হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞাপন
কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পেয়েছেন— সিনিয়র সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, সহ-সভাপতি পদে ঝন্টু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শ্রী নিরঞ্জন চাণী, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম এবং লাইন ও প্রচার সম্পাদক পদে আবদুস সালাম হাওলাদার। এছাড়া কার্যনির্বাহী পরিষদের ১ নম্বর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রিয়াজ উদ্দিন এবং সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন।
নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি স্থানীয় বেকারি মালিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ সুরক্ষা, ব্যবসা পরিচালনায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন। ছবি সংগৃহীত।
