কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ,
তারিখ: ৩ নভেম্বর ২০২৬
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়িতে মোটর দিয়ে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ লাল মিয়া হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে লাল মিয়া হাওলাদার নিজ বাড়িতে বৈদ্যুতিক মোটর চালিত পাম্প দিয়ে পানি তোলার কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরিবারের লোকাজন ও স্থানীয়রা দ্রুত তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বৃদ্ধ লাল মিয়া হাওলাদারের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছবি সংগৃহীত।
