চাঁচড়া বেড়বাড়ি থেকে ১০২ পিস ইয়াবাসহ আশরাফ গ্রেপ্তার

চাঁচড়া বেড়বাড়ি থেকে ১০২ পিস ইয়াবাসহ আশরাফ গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১০২ (একশত দুই) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আশরাফ (৩২) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টা ১৫ মিনিটের দিকে যশোর কোতোয়ালী থানাধীন ১০ নম্বর চাঁচড়া ইউনিয়নের বেড়বাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ আশরাফ (৩২)। তিনি বেড়বাড়ি গ্রামের আব্দুস ছাত্তার ও মর্জিনা খাতুনের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল চাঁচড়া ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে অভিযান চালায়। ডিবির জ্যাকেট পরিহিত পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে নিজ বসতবাড়ির রান্নাঘরের সামনে থেকে আসামি আশরাফ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাঁকে ঘেরাও করে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদকালে আসামি নিজ হেফাজতে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর পরিহিত ফুল প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *