কোতোয়ালি থানার ভেতরেই পুলিশ পরিদর্শককে গালিগালাজ ও  থাপ্পড় : কৃষকদল নেতা গ্রেফতার

কোতোয়ালি থানার ভেতরেই পুলিশ পরিদর্শককে গালিগালাজ ও থাপ্পড় : কৃষকদল নেতা গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

দিনাজপুর কোতোয়ালী থানার ভেতরেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক পুলিশ পরিদর্শককে গালিগালাজ, হুমকি প্রদান এবং গালে থাপ্পড় মারার তীব্র অভিযোগ উঠেছে মজিবর রহমান মজিব (৫৬) নামে জাতীয়তাবাদী কৃষকদলের এক নেতার বিরুদ্ধে। ঘটনার পরই তাঁকে তাৎক্ষণিকভাবে থানা হেফাজতে নিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত রোববার (৯ আগস্ট ২০২৬) রাতে দিনাজপুর কোতোয়ালী থানা ভবনের ভেতরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সিআইডি কর্মকর্তা বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা আরও ২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মজিবর রহমান দিনাজপুর জেলা কৃষক দলের সদস্যসচিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। তিনি পেশায় একজন ইজিবাইক গ্যারেজের মালিক এবং স্থানীয় বালুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সক্রিয় সদস্য। অন্যদিকে ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা নওয়াবুর রহমান দিনাজপুরে সিআইডিতে পুলিশ পরিদর্শক (ইনস্পেক্টর) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে একটি স্পর্শকাতর হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তার সাথে দাপ্তরিক আলোচনা করতে সিভিল পোশাকে কোতোয়ালি থানায় যান সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান।

ঠিক একই সময়ে থানার ওসির সাথে দেখা করতে যান কৃষকদল নেতা মজিবর রহমান। ওসি সেসময় কক্ষে অনুপস্থিত থাকায় ওসির দরজার সামনে দাঁড়িয়ে পরিদর্শক নওয়াবুরকে ওসির অবস্থান সম্পর্কে জানতে চান মজিবর। নওয়াবুর রহমান নিজেকে উক্ত থানার কর্মকর্তা না জানিয়ে সিআইডির সদস্য হিসেবে পরিচয় দেন। এতেই ক্ষিপ্ত হয়ে মজিবরের সাথে থাকা এক ব্যক্তি নওয়াবুরকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। নওয়াবুর রহমান অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানালে সঙ্গীদের উসকানিতে মজিবর রহমান সজোরে পুলিশ পরিদর্শকের ডান গালে থাপ্পড় মারেন এবং প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার পরপরই  আশপাশে থাকা অন্য কর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মজিবর রহমানকে আটক করে ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর নবী জানান, থানায় মামলার কাজে আসা সিআইডি পুলিশ পরিদর্শকের গায়ে হাত তোলার অভিযোগে মজিবর রহমানকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *