আহ্বায়ক নূরজ্জামান, সদস্যসচিব মনিরুজ্জামান

আহ্বায়ক নূরজ্জামান, সদস্যসচিব মনিরুজ্জামান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

গতকাল রোববার (৯ আগস্ট ২০২৬) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির চূড়ান্ত স্বাক্ষরে যশোর জেলা শাখার এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিতে মো. নূরজ্জামানকে আহ্বায়ক এবং ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া মো. শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুল যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. মনিরুজ্জামান (আজাদ)। তাঁর সাথে প্রকৌশলী আরিফ জামানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং সাজিদ সারোয়ার ও মো. বাদল উর রহমানকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

কমিটিতে সালমা আক্তার আশা ও মো. আব্দুল মতিনকে সাংগঠনিক সম্পাদক এবং প্রকৌশলী বায়েজিদ হোসাইনকে গুরুত্বপূর্ণ ‘জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক’ পদে পদায়ন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে সুস্পষ্টভাবে জানানো হয়েছে যে, সদ্য অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দিয়ে পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *