কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উদযাপনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান মিনি, ইসরাইল হোসেন জীবন ও ইলিয়াস রহমান মিঠু।

এছাড়া পৌর যুবদল ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শাহাজান আলী খোকন, আশরাফুজ্জামান রনি, আজিজুল লস্কর, শাহিন লস্কর, কাজল, সাইদুর রহমান, মিলন হোসেন ও সাইফুজ্জামান স্বপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শ তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সফল করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা : ঘুষের টাকাসহ আটক ১

কোটচাঁদপুর হাসপাতালে রোগীর ভোগান্তি কমিয়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান এমপি মতিয়ার রহমানের

১৩ বছর পর ঝিনাইদহের সুলতান হত্যা মামলার প্রধান আসামি সিআইডির জালে

তারুণ্যের উচ্ছ্বাসে কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কোটচাঁদপুর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস পালিত

"হামলা চালিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না" ঝিনাইদহে সিপিবি ও বাসদ নেতাদের হুঁশিয়ারি

শিশু ও জনস্বাস্থ্যের সুরক্ষায় কোটচাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

ফতেপুর যুবলীগের সহসভাপতি ও ফন্টুর ব্যবসায়িক পার্টনার আলমগীর আটক

অসহায় নারীর স্বপ্ন পূরণে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *