যশোর চাউলিয়ায় পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ : প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

যশোর চাউলিয়ায় পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ : প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার দাবি জানাতে গিয়ে উল্টো প্রভাবশালী একটি চক্রের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার গুরুতর অভিযোগ করেছেন এক ব্যক্তি। প্রতিপক্ষ চক্রটি জোরপূর্বক তাঁদের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটানোর কথা জানিয়েছেন ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলাল হোসেন নামের ওই ব্যক্তি এই অভিযোগ তুলে ধরেন।

লিখিত অভিযোগে হেলাল হোসেন জানান, যশোরের চাউলিয়া মৌজায় তাঁর মৃত বাবা মকসেদ আলী বিশ্বাসের নামে রেকর্ডীয় প্রায় সাত শতক জমি রয়েছে। এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাঁর দাবি, পৈতৃক সূত্রে পাওয়া ওই জমির কিছু অংশ পূর্বে বিক্রি করা হলেও অবশিষ্ট অংশ তাঁরা আইনগত বৈধ ওয়ারিশ হিসেবে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর ইমদাদুল ইসলাম টুটুল ও মেহেদি হাসান বাবুসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই জমিতে গিয়ে জোরপূর্বক অবৈধ দখলের পাঁয়তারা চালান। এ সময় ভুক্তভোগী পরিবার থেকে বাধা দেওয়া হলে অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরবর্তীতে জীবননাশের গুরুতর হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে হেলাল হোসেন জমি দখল চেষ্টার মতো বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা, পৈতৃক সম্পত্তির ওপর তাঁদের নায্য অধিকার নিশ্চিত করা এবং নিজের ও পরিবারের সদস্যদের জানমালের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদযাপিত হলো উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

যশোর উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী : চাঁচড়ায় বিএনপির প্রস্তুতি সভা

শার্শার ফেনসিডিল মামলায় মোখলেছুরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

যশোরে মোল্লাপাড়া গোরস্থান এলাকা থেকে দুটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

যশোরে ১১৫ বোতল উইনডোরেক্স সিরাপসহ প্রায় সাড়ে ২২ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফলে শার্শার উলাশীতে জামায়াতের ব্যাপক প্রচার

কেশবপুরের পাঁজিয়ায় বাজারে দোকান চুরির চেষ্টা : গাঁজা সেবনের কলকেসহ চোর আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *