কোটচাঁদপুর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস পালিত

কোটচাঁদপুর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস পালিত

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত লগি-বৈঠার বর্বরোচিত রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারানো শহীদদের স্মরণে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মুহাঃ মোয়াবিয়া হুসাইন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা ও পৌর জামায়াতের প্রভাবশালী নেতা মো. মতিউর রহমান খান, মো. মশিয়ার রহমানসহ বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. সাহাবুদ্দিন খাঁনের সঞ্চালনায় আয়োজিত এ স্মরণসভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মুহাঃ শরিফুল ইসলাম এবং পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। এছাড়া কোটচাঁদপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন জামায়াতের আমিরগণসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে পল্টনের নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসের পাতায় একটি চরম বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তবে ভিন্ন মত দমনে চরম সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় পার হলেও ওই ঘটনায় স্বজনহারা পরিবারগুলো আজও সুবিচারের অপেক্ষায় রয়েছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পল্টন ট্র্যাজেডির প্রকৃত দোসর ও অপরাধীদের চিহ্নিত করে কঠোর সাজা নিশ্চিত করা প্রয়োজন। দেশে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

স্মরণসভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ভয়াবহ ঘটনায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং সমগ্র দেশ ও জাতির উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। : ছবি সংগৃহীত।

আরো পড়ুন

তারুণ্যের উচ্ছ্বাসে কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

"হামলা চালিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না" ঝিনাইদহে সিপিবি ও বাসদ নেতাদের হুঁশিয়ারি

শিশু ও জনস্বাস্থ্যের সুরক্ষায় কোটচাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

ফতেপুর যুবলীগের সহসভাপতি ও ফন্টুর ব্যবসায়িক পার্টনার আলমগীর আটক

অসহায় নারীর স্বপ্ন পূরণে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’

৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে অপশক্তি : ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ চত্বরে নেতৃবৃন্দের হুশিয়ারি

কোটচাঁদপুরে কিশোরদের বেপরোয়া বাইক চালনায় আতঙ্ক : অভিভাবক মহলে চরম উদ্বেগ

সিরু মিয়া কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে মরহুম সিরু মিয়ার স্মরণে বিশেষ আয়োজন

কালীগঞ্জ পুলিশের শুধু আশ্বাসই!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *