কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা : ঘুষের টাকাসহ আটক ১

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা : ঘুষের টাকাসহ আটক ১

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সমন্বিত অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অবৈধভাবে সংগৃহীত চার হাজার তিনশত টাকা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় রাকিব হাসান নামের এক ব্যক্তিকে দুইশত টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ১টার দিকে দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

স্থানীয় ও অফিস সূত্রে জানা গেছে, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে জমিজমা সংক্রান্ত দলিল নিবন্ধনের বিভিন্ন ধাপে টিপসই ও আনুষঙ্গিক সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এর ভিত্তিতেই দুদকের এনফোর্সমেণ্ট টিম অফিসে হানা দেয়। অভিযান চলাকালে রাকিব হাসানের কাছ থেকে অতিরিক্ত আদায়কৃত চার হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযুক্ত রাকিব হাসান উপস্থিত কর্মকর্তাদের কাছে দাবি করেন, তিনি সাব-রেজিস্ট্রারের নির্দেশনা অনুযায়ী সেবাগ্রহীতাদের থেকে এই টাকা গ্রহণ করতেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার মতামত নেওয়া সম্ভব হয়নি। বক্তব্য জানতে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার রিপন মুন্সির মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পরবর্তীতে অভিযুক্ত রাকিব হাসান নিজের কৃতকর্মের ভুল স্বীকার করে লিখিত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কাজে আর জড়িত না হওয়ার অঙ্গীকার করেন। অপরাধ স্বীকার করায় তাঁকে ঘটনাস্থলেই ২০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানের খবর ও সার্বিক বিষয়ে বক্তব্য জানতে দুদকের ঝিনাইদহ দপ্তরের অফিশিয়াল নম্বরে যোগাযোগ করা হলে দায়িত্বে থাকা কর্মকর্তা সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং বিস্তারিত জানার জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, “উচ্চপর্যায়ের প্রশাসনিক নির্দেশনায় আমি সেখানে উপস্থিত হই। অভিযানে জব্দকৃত টাকা সরকারি নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অভিযুক্তকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কোটচাঁদপুর হাসপাতালে রোগীর ভোগান্তি কমিয়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান এমপি মতিয়ার রহমানের

১৩ বছর পর ঝিনাইদহের সুলতান হত্যা মামলার প্রধান আসামি সিআইডির জালে

তারুণ্যের উচ্ছ্বাসে কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কোটচাঁদপুর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস পালিত

"হামলা চালিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না" ঝিনাইদহে সিপিবি ও বাসদ নেতাদের হুঁশিয়ারি

শিশু ও জনস্বাস্থ্যের সুরক্ষায় কোটচাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

ফতেপুর যুবলীগের সহসভাপতি ও ফন্টুর ব্যবসায়িক পার্টনার আলমগীর আটক

অসহায় নারীর স্বপ্ন পূরণে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *