৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি নুসরাত আটক

৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি নুসরাত আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশদ্বার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালে ৬ কেজি অবৈধ গাঁজাসহ নুসরাত জাহান (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা এলাকার মেঘনা সেতু সংলগ্ন মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামির নাম নুসরাত জাহান। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার আব্দুল্লাপুর গ্রামের মোঃ হারুন মিয়ার কন্যা।

পুলিশ ও আভিযানিক সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মাদক পাচার রোধে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় সতর্কতামূলক চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে এক নারীকে থামিয়ে নাম-পরিচয় জিজ্ঞাসা ও তল্লাশি চালানো হয়। পরবর্তীতে ওই নারীর সাথে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় রাখা ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত উক্ত আলামত স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আইনগত বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে থানা হেফাজতে গ্রহণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশের চোখ ফাঁকি দিতে মাদক সিন্ডিকেটগুলো কৌশল বদলে নারীদের ব্যবহার করার চেষ্টা করছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত নুসরাত জাহানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *