স্ফুলিঙ্গ ডেক্স :
কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বিজ্ঞাপন
গতকাল রবিবার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১১:১৫ ঘটিকা থেকে দুপুর ১২:১৫ ঘটিকা পর্যন্ত ভৈরব সার্কেলের একটি দল এই বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ সূত্রে জানা গেছে— ভৈরব সার্কেলের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযানটি সফলভাবে সম্পন্ন করে। তল্লাশিকালে আটককৃত ব্যক্তির হেফাজত থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ছবি সংগৃহীত।

