শার্শায় যুবলীগের ওয়ার্ড সভাপতিসহ দুইজন গ্রেপ্তার

শার্শায় যুবলীগের ওয়ার্ড সভাপতিসহ দুইজন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৮ নভেম্বর ২০২৬

যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নিয়মিত মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং আজ শনিবার (২৮ নভেম্বর) পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার উলাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাটিপুকুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. নুরুজ্জামান (৩২) এবং লক্ষণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেদেপুকুর গ্রামের মো. নেবুর আলীর ছেলে মো. আবেদুল ইসলাম (৪২)। পুলিশ জানিয়েছে, নুরুজ্জামান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সেক্রেটারি এবং আবেদুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শার্শা থানায় রুজুকৃত মামলা নম্বর-২৩ (জিআর নম্বর-৩০২) এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছিল।

শার্শা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে স্থানীয়দের হাতে আটক সাবেক কাউন্সিলর সন্তোষ দত্ত কয়েক ঘণ্টার ব্যবধানে মুক্ত

কোটচাঁদপুরে নাশকতার প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক

বদলিজনিত বিদায়ে মনিরামপুরের এএসপি ইমদাদুল হককে সংবর্ধনা দিল যশোর জেলা পুলিশ

নিরাপত্তা নিশ্চিতে যশোরে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

যবিপ্রবিতে শিক্ষকদের ডিজিটাল শিক্ষাদান দক্ষতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা

জাপানের এফসি ইমাবারি ও শামসুল হুদা একাডেমির সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তির পথে বাফুফে

ঝিকরগাছায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর : আহত ৫

যশোর-খুলনা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় নার্সিং ছাত্রী নিহত

খেজুর গাছ কাটা ও গুড় তৈরিতে ব্যস্ত চৌগাছার গাছিরা : ২২৫ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্য

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *